
ফরিদপুর সদর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সার্বিক উন্নয়ন নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য জনাব চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, চুরি-ডাকাতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উপস্থিত বক্তারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের অফিস প্রধানরা, ইউনিয়ন পরিষদের ১২ জন চেয়ারম্যান, বিএনপির নেতাকর্মী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।