
ভারতের একটি আদালত দেশটির রাজধানী দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দুর্নীতি মামলা থেকে দায়মুক্তি দিয়েছে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগে তদন্ত ও বিচারিক কার্যক্রম চলছিল। গতকাল শুক্রবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বিরোধী দল আম আদমি পার্টির নেতা (এএপি) অরবিন্দ কেজরিওয়াল তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন এবং একে ক্ষমতাসীন দলের ‘রাজনৈতিক চক্রান্ত’ আখ্যা দেন। ২০২৫ সালে বিচারিক কার্যক্রম চলাকালীন সময়ে স্থানীয় নির্বাচনে নরেন্দ্র মোদির বিজেপির কাছে হেরে যায় কেজরিওয়ালের দল।
২০২৪ সালের মার্চে গ্রেপ্তার হওয়ার পর বেশ কয়েক মাস কারাবন্দি ছিলেন কেজরিওয়াল (৫৭)। তার বিরুদ্ধে মূল অভিযোগ, ক্ষমতায় থাকা অবস্থায় মদ বিক্রির লাইসেন্সের বিনিময়ে ঘুষ নিয়েছেন তিনি ও তার প্রশাসনের অন্যান্যরা।