
ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদ পার করার পর বেআইনিভাবে গোপন কিছু নথি রেখেছিলেন. এ অভিযোগ তদন্তে অংশ নেওয়া ফেডারেল তদন্ত ব্যুরো এফবিআইয়ের অন্তত ১০ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। গত বুধবার এই ১০ জনকে বরখাস্ত করা হয় বলে নিশ্চিত করেছে সিবিএস নিউজ। এই বরখাস্তের কিছুক্ষণ আগে এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ট্রাম্পের ওই তদন্তের অংশ হিসেবে ফেডারেল এজেন্টরা তার ফোনের রেকর্ডও তলব করেছিল, সেসময় তিনি ছিলেন একজন সাধারণ নাগরিক।