ঢাকা রোববার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ কিনছে ভারত

রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ কিনছে ভারত

রাশিয়ার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা তথা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমানবাহিনীর জন্য অতিরিক্ত রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা ক্রয় পরিষদ।

দ্য স্টেটসম্যান সংবাদ মাধ্যমের তথ্য মতে, এই প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ে ভারত ২ দশমিক ৩৮ লাখ কোটি রুপি বাজেট ঘোষণা করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এস-৪০০ সিস্টেম গুরুত্বপূর্ণ এলাকায় শত্রুর দীর্ঘ-দূরত্বের বিমান হুমকি মোকাবিলা করবে। তবে রাশিয়ার কাছ থেকে কতসংখ্যক এস-৪০০ কেনা হবে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা ক্রয় পরিষদের সভা সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

অনুমোদনের পরে দর নির্ধারণ ও চুক্তি স্বাক্ষর করা হবে। ভারতীয় সেনাবাহিনী এরইমধ্যে রাশিয়ার এস-৪০০ ব্যবহার করছে। ২০১৮ সালে নয়াদিল্লি ৫টি ইউনিট কেনার জন্য ৫ দশমিক ৪৩ বিলিয়ন ডলারের চুক্তি করেছিল। এই চুক্তির অধীনে এ বছর বাকি দুটি সিস্টেম সরবরাহ করা হবে আশা করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত