ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

তৃণমূল নেতাদের বাড়ি অফিসে তল্লাশি ইডির

মমতা বললেন ভয় নেই
তৃণমূল নেতাদের বাড়ি অফিসে তল্লাশি ইডির

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের পাঁচ দিন আগে কলকাতার তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের বাসভবন ও অফিসে আয়কর দপ্তরের তল্লাশি চলেছে। পশ্চিমবঙ্গের প্রথম দফা নির্বাচন ২৩ এপ্রিল। তবে ওই দিন নির্বাচন রাজ্যের রাজধানী কলকাতায় নয়, উত্তরবঙ্গে। গতকাল শুক্রবার সকাল ছয়টা নাগাদ আয়কর বিভাগ দক্ষিণ কলকাতার রাসবিহারী আসনের তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের বাসভবন ও অফিসে তল্লাশি চালিয়েছে। মনোহরপুকুর রোডে তাঁর বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে একযোগে তল্লাশি শুরু হয়েছে।

তবে শুধু তৃণমূলের নেতা–কর্মী নন, দক্ষিণ কলকাতার ভবানীপুরের প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যিনি প্রস্তাব করেছিলেন, সেই মিরাজ শাহের বাড়িতেও দুপুরের দিকে তল্লাশি চালাতে শুরু করেছেন আয়কর দপ্তরের কর্মকর্তারা। ভারতে প্রার্থীরও মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অন্য কাউকে নাম প্রস্তাব করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সব ধর্ম যে সমান—এই বার্তা দিতে চার ধর্মের চার ব্যক্তিকে প্রস্তাবক করেছিলেন। এই চার প্রস্তাবকের অন্যতম মিরাজ শাহের বাড়িতে গতকাল শুক্রবার তল্লাশি হয়। দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশি চালানোর ফাঁকে, সেখানে পৌঁছে যান আয়কর দপ্তরের কর্তারা। ইডির অভিযানের পর গতকাল শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ‘বেছে বেছে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চলছে। কতজন বিজেপির নেতার বাড়িতে তল্লাশি হয়েছে, তা আমি জানতে চাই।’

মমতা আরও অভিযোগ করেন, ‘বিজেপি যে অবস্থায় গিয়েছে, তাতে ওরা শেষ মরণকামড় দেওয়ার চেষ্টা করতে পারে। আমাদের দলীয় কার্যালয়ে তল্লাশি করতে পারে। ওদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে, এদের কোনো মূল্য নেই। ভোটের পরে সব শূন্য, আর ভোটের আগে ইডি, সিবিআই এসব দেখাচ্ছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত