ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

আরাগচির বেফাঁস মন্তব্য : ইরানি রাষ্ট্রদূতকে ভেনেজুয়েলার তলব

আরাগচির বেফাঁস মন্তব্য : ইরানি রাষ্ট্রদূতকে ভেনেজুয়েলার তলব

ভেনেজুয়েলা প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সাম্প্রতিক এক বেফাঁস মন্তব্যের পর ইরানি রাষ্ট্রদূতকে তলব করে কড়া বার্তা দিয়েছে কারাকাস। গতকাল মঙ্গলবার ভেনেজুয়েলায় ইরানি রাষ্ট্রদূত আলী চেগেনিকে তলব করেছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরাগচির কোন মন্তব্যের কারণে ইরানি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল, সে সম্পর্কে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। তবে এএফপির অনুসন্ধানে জানা গেছে, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এবং সমঝোতা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে আরাগচি বলেছিলেন, ‘ইরান ভেনেজুয়েলা নয় যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করে চলবে।’ আলী চেগেনিকে তলবের পর এক বিবৃতিতে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ইরানের তরফ থেকে ভেনেজুয়েলার প্রতিষ্ঠান ও সরকার প্রসঙ্গে অবজ্ঞাপূর্ণ ও অসঙ্গত কথাবার্তার কারণে দেশটির রাষ্ট্রদূত আলী চেগেনিকে তলব করে নোট অব প্রটেস্ট প্রদান করা হয়েছে।’ উল্লেখ্য, ভেনেজুয়েলা এবং ইরান উভয়েই তেলসমৃদ্ধ দেশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত