ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৩

জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৩

জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো শহরের কাছে আঘাত হানা বড় মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। সেখানে ধসেপড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকেপড়া ব্যক্তিদের উদ্ধারে চলছে জোর তৎপরতা। গতকাল বুধবার দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এ তথ্য জানিয়েছেন।

ভূমিকম্প আঘাত হানার পরদিন রাজধানী টোকিওতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন, ‘এখনও অনেকে উদ্ধারের অপেক্ষায় আছেন। এটি মূলত সময়ের বিরুদ্ধে এক লড়াই। আমরা মাঠপর্যায়ে আমাদের সব ধরনের সম্পদ ও সক্ষমতা কাজে লাগাচ্ছি, যাতে যত বেশি সম্ভব মানুষকে জীবিত উদ্ধার করা যায়।’ ভূমিকম্প আঘাত হানার পর প্রাথমিকভাবে নিহত ব্যক্তির সংখ্যা ৩ বলে জানানো হয়েছিল। শক্তিশালী এ ভূমিকম্পের আঘাতে পুরো কুমামোতো অঞ্চলে হাজার হাজার ঘরবাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট। আজ ভোরে একটি আংশিক ধসে পড়া বিপণিবিতান থেকে আটজনকে জীবিত উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। ভূমিকম্পের প্রায় এক ঘণ্টা পর এ বিপণিবিতানে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে ২০ বছর বয়সী দুই নারী নিহত হন। সরকারি প্রচারমাধ্যম এনএইচকে জানায়, গত মঙ্গলবার পর্যন্ত ওই বিপণিবিতানে ২০ থেকে ৩০ জন কর্মী নিখোঁজ ছিলেন। এছাড়া নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের একটি কারখানার চিমনি ধসে পড়ার পর আরও সাতজন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত