ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সৌদির বিমানঘাঁটিতে হুথিদের হামলা

ইরানের সঙ্গে জিসিসির বৈঠক বাতিল

ইরানের সঙ্গে জিসিসির বৈঠক বাতিল

মধ্যপ্রাচ্যের চলমান বহুমুখী সংঘাত এখন এক নতুন ও বিপজ্জনক বিশ্বসংকটে রূপ নিয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথিরা গতকাল সোমবার সকালে সৌদি আরবের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ 'কিং খালিদ বিমানঘাঁটিতে' রকেট ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

গোষ্ঠীটি জানিয়েছে, তারা কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে দক্ষিণ অঞ্চলের খামিস মুশাইতের ওই ঘাঁটিটির হ্যাঙ্গার, রাডার ব্যবস্থা, রানওয়ে ও গোলাবারুদের গুদাম লক্ষ্য করে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনে সৌদি বিমান হামলার পাল্টা জবাব হিসেবে এই বড় মাপের হামলা চালানো হয়েছে বলে তাদের দাবি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত