
ড্রোন হামলার কারণে গত সপ্তাহে বন্ধ হয়ে যাওয়ার পর, সৌদি আরব তাদের আন্তঃদেশীয় তেল পাইপলাইনের প্রায় অর্ধেক সক্ষমতা কয়েকদিনের মধ্যে চালুর উদ্যোগ নিয়েছে। দেশটির একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য জানিয়েছে। খবর আল আরাবিয়ার। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি জানায়, রাষ্ট্রীয় তেল কোম্পানি 'সৌদি আরামকো' পাইপলাইনের ক্ষতিগ্রস্ত অংশটি বাদ দিয়ে বিকল্প উপায়ে তেল সরবরাহ চালুর কাজ করছে, যাতে আংশিক ক্ষমতা পুনরায় সচল করা যায়। কোম্পানিটির লক্ষ্য হলো, আগামী প্রায় ছয় সপ্তাহের মধ্যে পাইপলাইনটি পুরোপুরি আগের মতো সচল ও কার্যকর অবস্থায় ফিরিয়ে আনা।