
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ফিৎজরয় নদীতে অনুষ্ঠিত হতে চলেছে ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিক ও প্যারাঅলিম্পিকের রোয়িং এবং ক্যানোইং ইভেন্ট। এ নদীটিতে পাঁচশটিরও বেশি কুমিরের বসবাস রয়েছে। গত (১৭ সেপ্টেম্বর ওয়ার্ল্ড রোয়িং এবং প্যাডেল অস্ট্রেলিয়া নদীটিকে উপযুক্ত হিসেবে ছাড়পত্র দিয়েছে। অলিম্পিক কর্তৃপক্ষও এ নদীর কোর্স অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে। কুইন্সল্যান্ডের প্রিমিয়ার ডেভিড ক্রিসাফুলি বলেছেন, বিষয়টি এখন আনুষ্ঠানিক, স্বাক্ষরিত, অনুমোদিত এবং সম্পন্ন। ওয়ার্ল্ড রোয়িং এবং প্যাডেল ওয়ার্ল্ডওয়াইড জানিয়েছে, তারা আঞ্চলিক ফ্ল্যাট-ওয়াটার কোর্সের স্বাধীন প্রযুক্তিগত মূল্যায়নের সম্পূর্ণ পক্ষে রয়েছে।