ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ছয়জন নিহত

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ছয়জন নিহত

পাকিস্তানের মুলতানে রেহমান বাবা এক্সপ্রেস নামে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ছয়জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও উদ্ধাকারীরা জানিয়েছে, মুলতানের শের শাহ ব্রিজের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। এরপর সেখানে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। আহতদের উদ্ধার করে মুলতানের নিস্তার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর এখন সেখানে উদ্ধার অভিযান চলছে। যদিও লাইনচ্যুত হওয়া ১৪টি বগির মধ্যে ১৩টিই আবার লাইনে তোলা হয়েছে। কিন্তু একটি বগি এখনো পড়ে আছে।

প্রত্যক্ষদর্শী ও এক যাত্রী জানিয়েছেন, মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি করাচি থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। অপর এক যাত্রী জানিয়েছেন, দুর্ঘটনার আগে ট্রেনের ৯ নম্বর বগির নাটবল্টু ঠিক করেছিলেন রেলকর্মীরা। এরপরই এ দুর্ঘটনা ঘটে। তবে কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে সেটি এখনও জানা যায়নি।এরআগে ২০২৩ সালে সিন্ধের নওয়াবশাহের কাছে হাজারা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছিল। ওই দুর্ঘটনায় ৩০ জন নিহত ও কয়েকশ যাত্রী আহত হন। এরপর ট্রেনের নিরাপত্তা নিয়ে যাত্রীদের মধ্যে শঙ্কা তৈরি হয়। এর তিন বছর পর আবারও আরেকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত