
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কতজন নিখোঁজ রয়েছেন, তা এখনো জানা যায়নি। বৃহস্পতিবার রেড ক্রস এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি'র।
নৌকাটি 'জিনাক কাজাতা' গ্রাম থেকে যাত্রা শুরু করেছিল। গ্রামটি আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপে অবস্থিত, যা স্থানীয় বাসিন্দাদের মতে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টাকারী অভিবাসীদের একটি অন্যতম প্রধান যাত্রা পয়েন্টে পরিণত হয়েছে।
গাম্বিয়া রেড ক্রস সোসাইটি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, নিখোঁজ ব্যক্তির সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।