
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দিকে যাওয়া একটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। শুক্রবার ভোরে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় জোটটি। অন্যদিকে, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের সীমান্তবর্তী এলাকায় গোলাবর্ষণের খবর প্রকাশ করেছে হুতি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম।
জোটের বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দিকে অগ্রসর হওয়া ড্রোনটি প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।