ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ইরানে বাস উল্টে নিহত ১২, আহত ১৬

ইরানে বাস উল্টে নিহত ১২, আহত ১৬

পশ্চিম ইরানের ইলাম প্রদেশে তেল কোম্পানির কর্মীদের বহনকারী একটি বাস উল্টে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।

গত শনিবার দেহলোরান কাউন্টিতে এনজিএল তেল কোম্পানির কর্মীদের বহনকারী বাসটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

আবদানান কাউন্টির গভর্নর বেহজাদ নুরমোহাম্মাদি শনিবার গভীর রাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে জানান, আহতদের চিকিৎসার জন্য ইলাম, দেহলোরান, দেজফুল ও আবদানানের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে ৩২ জন সদস্যের ১২টি উদ্ধারকারী দল পাঠানো হয়। এছাড়া ছয়টি অ্যাম্বুলেন্স এবং ছয়টি সহায়তা ও উদ্ধারকারী যান মোতায়েন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত