ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি

২৪ জনের মৃত্যু
নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে একটি নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দেশটির জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো এজেকি এক বিবৃতিতে বলেন, গত শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে একটি এলাকা থেকে অন্য এলাকায় শেষকৃত্যে অংশ নিতে যাত্রীদের নিয়ে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়। নিখোঁজদের সংখ্যা নির্দিষ্ট করে না জানালেও তিনি বলেন, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত