ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

৭ ইলেভেন অধিগ্রহণের প্রস্তাব প্রত্যাহার করল কাউচ টার্ড

৭ ইলেভেন অধিগ্রহণের প্রস্তাব প্রত্যাহার করল কাউচ টার্ড

জাপানি জায়ান্ট ৭-ইলেভেনের মালিক সেভেন এন্ড আইকে অধিগ্রহণের জন্য দেয়া ৪৭ বিলিয়ন ডলারের প্রস্তাব প্রত্যাহার করেছে কানাডার আলিমেনতাসিয়ন কাউচণ্ডটার্ড (এসিটি)। গত বুধবার তারা এ সংবাদ জানিয়েছেন। এর মাধ্যমে মাধ্যমে মাসব্যাপী চলা এই অধিগ্রহণ প্রচেষ্টা শেষ হলো। মন্ট্রিয়াল থেকে এএফপি জানায়, বিশ্বের সবচেয়ে বড় কনভেনিয়েন্স স্টোর চেইন তৈরির লক্ষ্যে ৭-ইলেভেনকে অধিগ্রহণের প্রাথমিকভাবে প্রায় ৪০ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিল কাউচণ্ডটার্ড। পরে ‘সেভেন এন্ড আই’ এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে তা বাড়িয়ে ৪৭ বিলিয়ন ডলারে উন্নীত করা হয়। অধিগ্রহণের এ আলোচনা চালিয়ে নিতে চলতি বছরের এপ্রিল মাসে দুই কোম্পানির মধ্যে একটি অপ্রকাশনীয়তা চুক্তি (এনডিএ) করা হয়। তবে কাউচণ্ডটার্ড ‘সেভেন এন্ড আই’ এর বোর্ড বরাবর পাঠানো একটি চিঠি প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে প্রতিষ্ঠানটি “ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ ও অস্পষ্টতার কৌশল গ্রহণ করেছে। চিঠিতে আরও বলা হয়েছে, ‘নিয়মিত সৎ ও গঠনমূলক আলোচনার অভাবের কারণে আমরা আমাদের প্রস্তাব প্রত্যাহার করছি।’ ‘সেভেন এন্ড আই’ অধিগ্রহণ ঠেকাতে বড় পরিসরে শেয়ার পুনঃক্রয়, মার্কিন ইউনিটের আইপিও এবং প্রথম বিদেশি সিইও নিয়োগসহ একাধিক পদক্ষেপ নিয়েছে। চিঠিতে আরও অভিযোগ করা হয়, ‘এনডিএ স্বাক্ষরের পর থেকে ‘সেভেন এন্ড আই’ এর পক্ষ থেকে কোনো আন্তরিক বা গঠনমূলক আলোচনার উদ্যোগ দেখা যায়নি, যা প্রস্তাব এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় ছিল।’ এই আচরণ ‘সেভেন এন্ড আই’ এর পক্ষ থেকে প্রকাশ্যে দেওয়া বিবৃতির বিপরীত, বিশেষ করে তাদের ১১ জুলাইয়ের আয় বিবরণী কলের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করা হয়। ‘সেভেন এন্ড আই’ বিশ্বের প্রায় ৮৫,০০০টি কনভেনিয়েন্স স্টোর পরিচালনা করে, যার এক চতুর্থাংশ জাপানে। এসব দোকানে কনসার্ট টিকিট থেকে শুরু করে পোষা প্রাণীর খাদ্য এবং তাজা চালের বল পর্যন্ত বিক্রি হয়। যদিও সাম্প্রতিক সময়ে বিক্রয় কিছুটা কমেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত