ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাবি ছাত্রীকে ‘আটকে রেখে মারধর’

হোস্টেল পরিচালক গ্রেপ্তার
ঢাবি ছাত্রীকে ‘আটকে রেখে মারধর’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের অভিযোগে বেসরকারি ছাত্রীনিবাস ‘স্বপ্ননিবাস হোস্টেল’ এর পরিচালক রাজিয়া বেগমকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১০টায় তেজগাঁও কলেজের পাশে ওই হোস্টেল থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক বলেন, এ ঘটনায় তেজগাঁও কলেজের এক ছাত্রী মামলা করেছেন। সেই মামলায় হোস্টেল মালিককে গ্রেফতার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ওই আবাসিক শিক্ষার্থী স্বপ্ননিবাস হোস্টেলে গিয়েছিলেন তেজগাঁও কলেজের ওই ছাত্রীর অতিথি হিসেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থী বলেন, কালকে আমার হল বন্ধ থাকায় আমি আমার বান্ধবীর কাছে গেলে হোস্টেল পরিচালক আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে আমি আমার ভাইকে জানালে তিনি যখন আমাকে আনতে যায়। তখন গেট বন্ধ করে দিয়ে আমাকে মারধর করে। পরে আমার ভাই পুলিশকে জানানোর পর পুলিশ আমাদের সেখান থেকে উদ্ধার করে। ওসি ইমাউল হক বলেন, তদন্তের ভিত্তিতে আমরা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত