ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিআইসিএম-এর প্রোগ্রাম অনুষ্ঠিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিআইসিএম-এর প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জিএসটিইউ)-এর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করেছে। আজ ২২ জানুয়ারি ২০২৬ তারিখ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। বিশেষ অতিথি ছিলেন প্রক্টর ড. আরিফুজ্জামান রাজিব ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. সোলায়মান হোসাইন। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান জনাব মো. গোলাম সারোয়ার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের বিভিন্ন সেশন পরিচালনা করেন বিআইসিএমণ্ডএর সহযোগী অধ্যাপক ফয়সাল আহমেদ খান, সহকারী অধ্যাপক কালবীন ছালিমা ও প্রভাষক ইমরান মাহমুদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত