ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

অস্ত্র গুলিসহ ১৩ মামলার আসামি ‘চামাইরা বাবু’ গ্রেপ্তার

অস্ত্র গুলিসহ ১৩ মামলার আসামি ‘চামাইরা বাবু’ গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে অভিযান চালিয়ে ১৩ মামলার আসামি মো. বিল্লাল হোসেন ওরফে আলী হোসেন ওরফে চামাইরা বাবুকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পরে তাঁর তথ্যের ভিত্তিতে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার সকালে এই তথ্য জানান কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘বিল্লাল কাফরুলের চিহ্নিত সন্ত্রাসী। তিনি চামাইরা বাবুসহ একাধিক নামে পরিচিত। যৌথ বাহিনী অভিযান চালিয়ে আজ ভোরে তাঁকে গ্রেপ্তার করে।’

অভিযানের বিষয়ে ওসি সাজ্জাদ হোসেন বলেন, গত বুধবার দিবাগত রাত তিনটার গোপন তথ্যে জানা যায়, উত্তর কাফরুলের আইসক্রিম ফ্যাক্টরি গলি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন চামাইরা বাবু। এ তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি গোয়েন্দা দল ঘটনাস্থলে যায়। তারা গোয়েন্দা নজরদারি চালিয়ে তথ্যের সত্যতা পায়। পরে আজ ভোর পৌনে চারটার দিকে পুলিশের সহযোগিতায় সেনাবাহিনীর একটি দল যৌথ অভিযান চালায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত