ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

কাশিনাথপুর সোসাইটির পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ

কাশিনাথপুর সোসাইটির পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ

সামাজিক দ্বায়বদ্ধতা থেকে সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় গত শনিবার ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির পক্ষ থেকে বৃহত্তর কাশিনাথপুর এলাকার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণসামগ্রী বিতরণ করা হয়। উক্ত প্রোগ্রামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির পক্ষে ঢাকা থেকে উপস্থিত থেকে শিক্ষা উপকরণসামগ্রী বিতরণ করেন কবি ও গীতিকার হুমায়ন কবির, মো. আসাদুজ্জামান সুজন, মো. হামিদুর রহমান, ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর হোসেন, খন্দকার আরিফুল ইসলাম পান্না, রোটারিয়ান মো. মাসুদ খান, মো. সোহেল আহমেদ জিন্নাহ, অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান শাওন, মো. উজ্জ্বল হোসাইন, মো. ইমদাদুল হক মাসুম, মো. মহিউদ্দিন কলি, মো. আসাদুজ্জামান বিকাশ, শাকিল হোসেন তনু।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত