ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

যাত্রীবাহী বাস থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, একজন আটক

যাত্রীবাহী বাস থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, একজন আটক

রাজধানীর হাতিরঝিলের পশ্চিম রামপুরার মোল্লা টাওয়ারের সামনে থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় সোয়াইব সরকার নামে একজনকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে এই অভিযান চালায় ডিএনসির ঢাকা মেট্রো. উত্তর কার্যালয়। কক্সবাজার থেকে ঢাকার আব্দুল্লাহপুরগামী দোয়েল এক্সপ্রেস স্লিপার কোচ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

ডিএনসির ঢাকা মেট্রো. উত্তর কার্যালয়ের উত্তরা বিভাগের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যে ছিল, কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে ইয়াবা আসছে। ওই তথ্যের ভিত্তিতে রামপুরার মোল্লা টাওয়ারের সামনে অভিযান চালানো হয়। এ সময় বাসটি থামিয়ে যাত্রীদের তল্লাশী করা হয়। এক পর্যায়ে যাত্রী সোয়াইব সরকারের কাছে থাকা স্কুল ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটক করাদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিদর্শক জিল্লুর বলেন, আটক সোয়াইব দীর্ঘদিন ধরে যাত্রীবেশে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার বড় বড় চালান এনে ঢাকার বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন। আটক সোয়াইব সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতিরঝিল থানায় মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত