ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিভিন্ন প্রোগ্রামে ভর্তি পরীক্ষা ৩০ ও ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে প্রতিদিন দুইটি শিফটে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আখতার হোসেন, ঘইচ, ঘটচ, হফপ, ঢ়ংপ, চযউ পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করে কার্যক্রম তদারকি করেন। চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ৪টি অনুষদের অধীনে ৫টি প্রোগ্রামে মোট ২০০টি আসনের বিপরীতে ২৩,১৩৩ জন শিক্ষার্থী আবেদন করেন। ফলে প্রতিটি আসনের বিপরীতে গড়ে ১১৬ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে ঢাকা ছাড়াও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুরে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সব কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত