ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

‘লুট হওয়া অস্ত্র নির্বাচনে হুমকি তৈরি করবে না’

‘লুট হওয়া অস্ত্র নির্বাচনে হুমকি তৈরি করবে না’

লুট হওয়া অস্ত্র নির্বাচনে হুমকি তৈরি করবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, ‘একটা পেক্ষাপটে অনেক অস্ত্র লুট হয়েছে, সেগুলোর অধিকাংশ উদ্ধার হয়েছে। কিছুসংখ্যক অস্ত্র এখনো আছে সেগুলো উদ্ধারে অভিযান অব্যাহত আছে, তবে নির্বাচনে সার্বিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে না।’ গতকাল শুক্রবার নীলফামারী সরকারি কলেজের হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণকারী প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আব্দুর রহমানেল মাছউদ বলেন, পোস্টাল ব্যালট সিস্টেম নতুন তাই এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। তবে এ বিষয়ে কাউকে একবিন্দু ছাড় দেওয়া হবে না। নির্বাচন কমিশনের ওপর প্রশ্ন আসে এমন কাজ কখনো করা হবে না, সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি।’ নীলফামারীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইদুল ইসলাম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল কবির প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত