ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

আল জাজিরার মতামত

সরাসরি আলাপেও গলল না ইরান যুক্তরাষ্ট্রের বরফ

সরাসরি আলাপেও গলল না ইরান যুক্তরাষ্ট্রের বরফ

ওমানের মাস্কাটে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উচ্চপর্যায়ের আলোচনা কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে না পারলেও, খাদের কিনারে থাকা কূটনীতিকে নতুন করে অক্সিজেন দিয়েছে।

গত শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল গত বছরের জুন মাসে ইরানি পারমাণবিক কেন্দ্রে মার্কিন-ইসরাইলি হামলার পর দুই দেশের মধ্যে প্রথম সরাসরি ও উচ্চপর্যায়ের সংযোগ।

যদিও দুই পক্ষই তাদের নিজ নিজ অবস্থানে অনড় ছিল- ইরান চেয়েছে কেবল পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা করতে, আর যুক্তরাষ্ট্র চেয়েছে ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর বিষয়কেও অন্তর্ভুক্ত করতে- তথাপি পরবর্তী বৈঠকের ব্যাপারে একমত হওয়াকে একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

মাস্কাটের এই আলোচনার সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল আলোচনার টেবিলে সামরিক উপস্থিতির ছায়া। মার্কিন প্রতিনিধি দলে প্রথমবারের মতো ইউএস সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার পূর্ণ সামরিক পোশাকে উপস্থিত ছিলেন।

আলোচনার ঠিক কয়েকদিন আগেই আরব সাগরে অবস্থানরত মার্কিন রণতরি ‘আব্রাহাম লিঙ্কন’-এর দিকে ধেয়ে আসা একটি ইরানি ড্রোন ভূপাতিত করে মার্কিন বাহিনী।

তেহরানের মতে, হুমকির মুখে এই কূটনীতি একটি ‘আল্টিমেটাম’ ছাড়া আর কিছু নয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত