ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বার্ষিক ক্রীড়া উৎসব-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

বার্ষিক ক্রীড়া উৎসব-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ও ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালের যৌথ আয়োজনে বার্ষিক ক্রীড়া উৎসব-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সোমবার ইম্পেরিয়াল হোটেল হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের (তথ্য মন্ত্রণালয়) মহাপরিচালক মো. আবদুল জলিল এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইম্পেরিয়াল হোটেলের এমডি মশিউর রহমান সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি একেএম মহসিন। বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-সম্পাদক জাহিদুল ইসলাম সজল। ক্রীড়া উৎসব উদযাপন কমিটির আহবায়ক এম খোকন সিকদার উৎসব আয়োজন পরিচালনা করেন। সাহাদাত পারভেজের সঞ্চালনায় পুরস্কার বিতরণ শেষে বিজয়ীদের সঙ্গে ফটোশেসন করা হয় * আলোকিত বাংলাদেশ

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত