
রাজধানীর ভাটারা থানার আবাসিক এলাকার একটি বাসা থেকে মাহমুদা আক্তার জেরিন (২৭) এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) তৃতীয় বর্ষের শিক্ষার্থীর ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।