ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ফিলিস্তিনে বন্দিদের প্রাণদণ্ড দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা

ফিলিস্তিনে বন্দিদের প্রাণদণ্ড দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা

ইসলামী ঐক্য আন্দোলনের আমির ডক্টর মুহম্মদ ঈসা শাহেদী জায়নবাদী ইসরাইলি পার্লামেন্টে গৃহীত ফিলিস্তিনে বন্দিদের প্রাণদণ্ড দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিশ্বের সকল মুসলমান ও স্বাধীনচেতা মানুষের উচিত ইসরাইলের এমন অমানবিক নিষ্ঠুর সিদ্ধান্তের প্রতিবাদ জানানো ও প্রতিরোধ গড়ে তোলা। গত শনিবার ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় মজলিসের সুরার অধিবেশনে উদ্বোধনী ভাষণ দিতে গিয়ে তিনি আরও বলেন, আমেরিকা ও ইসরাইল ইরানের উপর আগ্রাসন চালিয়ে সকল আন্তর্জাতিক আইন লংঘন করেছে। জাতিসংঘের উচিত, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে একজন যুদ্ধাপরাধী হিসেবে আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন করা। এ পরিস্থিতিতে বিশ্বের সকল স্বাধীনচেতা মানুষ ও মুসলমানের ইরানের পক্ষে অবস্থান গ্রহণ করা উচিত।

তিনি প্রাইমারি স্কুলে নাচ গানের শিক্ষক নিয়োগ বন্ধ করে জনগণের দীর্ঘদিনের দাবি ও অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানান। তিনি জোর দিয়ে বলেন, একটি আদর্শ চরিত্রবান জাতি গঠন করতে হলে অবশ্যই শিক্ষার সর্বস্তরে জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামী ভাবধারা ও ভিন্নধর্মীদের জন্য তাদের ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। অধিবেশনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সেক্রেটারি জেনারেল ডক্টর এনামুল হক আজাদ। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন নায়েব আমির ড. একেএম মাহবুবুর রহমান, অধ্যক্ষ এসএম আব্দুল হামিদ, মাওলানা ইসমাইল ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর ইসমাইল হোসেন, অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, ড. মোহাম্মদ লোকমান হাকিম ও জেলা নেতৃবৃন্দ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত