ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

‘মরহুম এমতাজুল হক চৌধুরী সমাজের অনুকরণীয় ব্যক্তিত্ব’

‘মরহুম এমতাজুল হক চৌধুরী সমাজের অনুকরণীয় ব্যক্তিত্ব’

বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব মরহুম এমতাজুল হক চৌধুরীর স্মরণসভা গত শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হয়।

বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল আহাদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. সৈয়দ মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মরহুম এমতাজুল হক চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘স্মরণপত্র’-এর মোড়ক উন্মোচন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে মরহুম এমতাজুল হক চৌধুরীর পুত্র ও কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরীর হাতে এমতাজুল হক চৌধুরীর প্রোট্রেইট তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এমতাজুল হক চৌধুরী তরুণ বয়সেই শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও সমাজসেবায় আত্মনিয়োগ করেন। তিনি বাঁশখালী ডিগ্রি কলেজ ও কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করে বাঁশখালীর শিক্ষাখাতকে আলোকিত করেছেন। তার জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার?

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সংবর্ধনা আয়োজন কমিটির যুগ্ম আহবায়ক আকতার হোসেন। অঞ্জন কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের উপদেষ্টা অধ্যক্ষ এওয়াইএমডি জাফর, ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, ডা. ফররুখ আহমদ, বাংলাদেশ বিশ্বিবদ্যালয় শিক্ষক ফেডারেশনের সাবেক সভাপতি প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, বিশিষ্ট এনেসথেসিস্ট ও সংগঠনের সদস্য সচিব ডা. রশিদ আহমেদ, স্মরণসভা আয়োজন কমিটির সদস্য সচিব মনিরুল আলম আজাদ, বিশিষ্ট সমাজসেবী নুরুল আলম, বিশিষ্ট শিক্ষানুরাগী মুজিবুর রহমান, বিশিষ্ট সমাজচিন্তক আবু জাহের চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ সাখাওয়াত জামাল দুলাল, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি ও জেলা পিপি অ্যাড. মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাঁশখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফারুক, বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাকের হোসেন, ফোরামের অর্থ সম্পাদক অজিত কুমার দাশ, রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, সি. জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ, কালীপুরের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান, বৈলছড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমিজ উদ্দিন, কালীপুর নাসেরা খাতুন আরকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেনসহ বাঁশখালীর বিভিন্ন রাজনীতিবিদ, পেশাজীবী ও সমাজসেবীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত