ঢাকা রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে নবজাতকের রক্তমাখা লাশ উদ্ধার

সিরাজগঞ্জে নবজাতকের  রক্তমাখা লাশ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পুঠিয়া গ্রামে আঞ্চলিক সড়কের পাশ থেকে নবজাতকের রক্তমাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। উল্লাপাড়া মডেল থানার ওসি মোক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার সকালে ওই গ্রামের শ্রীকোলা-ধামাইকান্দি আঞ্চলিক সড়কের পাশে কাপড় দিয়ে পেচানো নবজাতকের রক্তমাখা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ নবজাতক কারো পাপের ফসল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

লাশ,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত