ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন

নীতিমালার খসড়ার ওপর মতামত ও পরামর্শ আহ্বান

নীতিমালার খসড়ার ওপর মতামত ও পরামর্শ আহ্বান

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা-২০২৬-এর খসড়ার ওপর মতামত ও পরামর্শ আহ্বান করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড শাখার এক বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বলয়কে আরও আধুনিক, পরিবার-কেন্দ্রিক এবং স্বচ্ছ করার লক্ষ্যে একটি সময়োপযোগী ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা ২০২৬’ এর খসড়া প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত এই খসড়া নীতিমালাটি অধিকতর জনবান্ধব ও ত্রুটিমুক্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, বিশেষজ্ঞ মহল এবং জনগণের সুচিন্তিত মতামত ও গঠনমূলক পরামর্শ গ্রহণ করা প্রয়োজন। খসড়া নীতিমালাটি অত্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এ আপলোড করা হয়েছে। এমতাবস্থায়, উক্ত খসড়া নীতিমালার ওপর মতামত/পরামর্শ আগামী তিন কার্যদিবসের মধ্যে ই-মেইল অথবা ডাকযোগে: উপসচিব (ফ্যামিলি কার্ড কর্মসূচি), সমাজকল্যাণ মন্ত্রণালয়, কক্ষ নং-৩১৬, ভবন নং-০৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০ ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত