ঢাকা রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

‘ইসলামি নেতৃত্ব ও রাষ্ট্র ব্যবস্থার চেতনার মধ্যে কারবালার শিক্ষা নিহিত’

‘ইসলামি নেতৃত্ব ও রাষ্ট্র ব্যবস্থার চেতনার মধ্যে কারবালার শিক্ষা নিহিত’

নবী করিম (সা.) এর ইন্তিকালের মাত্র ৫০ বছরের ব্যবধানে ইসলামী রাষ্ট্রব্যবস্থা যখন সরল পথ থেকে বিচ্যুত হচ্ছিল, এজিদের মতো চরিত্রহীন ব্যক্তি খেলাফত রাষ্ট্র্রব্যবস্থার কর্ণধার হয়ে বসছিল তখন রাসূলের নাতি হয়ে ইমাম হোসাইনের পক্ষে নীরব ভূমিকা পালন করা সম্ভব হয়নি। তিনি রাষ্ট্র ব্যবস্থাকে ইসলাম থেকে পৃথক করার ভবিষ্যৎ মারাত্মক পরিণতির কথা চিন্তা করে প্রতিবাদ করেছেন, এজিদের হাতে বায়আত করেননি; শেষ পর্যন্ত সপরিবারে কারবালা প্রান্তরে এক অসম যুদ্ধে নির্মম নিষ্ঠুর পন্থায় শাহাদত বরণ করেন। ইমাম হোসাইনের এই আত্মত্যাগ, কারবালার বিয়োগান্ত এই ঘটনা সেদিন ইসলামের পুনরুজ্জীবন এনেছিল এবং এই চেতনা যুুগে যুগে ইসলামের সত্যিকার মুসলমানদের সামনে ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য চিরন্তন প্রেরণা ও আলোক বর্তিকা হয়ে রয়েছে। বাংলাদেশের আগামী প্রজন্মকে বিচ্যুতির হাত থেকে রক্ষা করতে হলে শিক্ষার সর্বস্তরে ইসলামের ধর্মীয় ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক এবং আধুনিক সাইন্স ও টেকনোলজিতে প্রশিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। কারবালার শিক্ষা: মুসলিম উম্মাহর বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে আলোচকগণ উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। ১০ই মহররম আশুরাকে সামনে রেখে ঢাকা ফার্মগেটস্থ বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ২০ জুন ২০২৬ এ সেমিনারের আয়োজন করে। মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার প্রিন্সিপাল প্রফেসর মওলানা মুহাম্মদ উবায়দুল হক এর সভাপেিত্ব ও বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মুহাম্মদ ঈসা শাহেদীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ আবদুল হাই নদভী। প্রবন্ধ পাঠ করেন দাউদকান্দি জুরানপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম আবদুল হামিদ। বিশেষ অতিথি ও আলোচকদের মধ্যে ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ এর সাবেক এমডি ইতিহাস গবেষক আবদুল মান্নান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলহাজ আবদুল মালেক মোল্লা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইব্রাহীম খলিল, মহাখালি হোসাইনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ড. মুহাম্মদ নজরুল ইসলাম আল মারুফ, ঢাকা বায়তুশ শরফের খতীব মওলানা জাফর আহমদ এশিয়ান ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ এনামুল হক আজাদ ও মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা মুজির উদ্দীন প্রমুখ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত