ঢাকা রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক এমডি হাবিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক এমডি হাবিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

দেশের বিশিষ্ট ব্যাংকার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মরহুম মো. হাবিবুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের এই দিনে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। পরম করুণাময় আল্লাহ তায়ালার দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার পরিবার সকলের নিকট দোয়া প্রার্থনা করেছে। মরহুম মো. হাবিবুর রহমান ২০১৩ সালের জুলাই মাস থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৭৮ সালে সোনালী ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ৪১ বছরের কর্মজীবনে তিনি ব্যাংকিং খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৫৪ সালের ১ জানুয়ারি তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত