
আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের কার্য-নির্বাহী কমিটির ৩২তম সভা ২২ জুলাই বিকাল ৩টায় ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি প্রফেসর ড. গোলাম রহমান। সভায় উপস্থিত ছিলেন সাপোর্ট ফোরাম নির্বাহী কমিটির সহ-সভাপতি মো. আবদুল হাই, সাংগঠনিক সম্পাদক মো. আতিক উল্লাহ সিদ্দীক, ট্রেজারার মোহাম্মদ ইমরান, ফোরাম নির্বাহী কমিটির সদস্য লে.কর্ণেল মো. রুহুল আমীন (অব.), অধ্যাপক আবু যায়েদ মোহাম্মদ, আহমদ আহসানুল মুনির, সালাউদ্দীন আহমেদ চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল মিরান হামিদুর রহমান (অব.), এহসানুল আজিজ ও সাপোর্ট ফোরামের সাধারণ সম্পাদক ফিরোজ আলম। সাপোর্ট ফোরামের দপ্তর থেকে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর মো. মোখলেছুজ্জামান এবং সহ প্রশাসনিক কর্মকর্তা সাগিনা সাবরিন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি