ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

পাবনায় ২৩ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ

পাবনায় ২৩ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ

পাবনার ঈশ্বরদীর ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান (এফএলএন) কার্যক্রমের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা এবং শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে অবহেলার অভিযোগে তাদের এ শোকজ করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. শাহীনা আক্তার স্বাক্ষরিত নোটিশ গত ২৬ জুলাই সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে পাঠানো হয়। আগামী ২ আগস্টের মধ্যে শিক্ষকদের লিখিত জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।

শিক্ষা অফিস সূত্রে জানা যায়, তৃতীয় শ্রেণির বাংলা পাঠ, চতুর্থ শ্রেণির গণিতের মৌলিক চারটি প্রক্রিয়া এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি পাঠদক্ষতা নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা বিভাগ ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। তবে উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৩টি বিদ্যালয় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো হলো- ফতেমোহাম্মদপুর, ইস্তা, মশুরিয়াপাড়া গোলাম হোসেন, মধ্য অরণকোলা, নিকরহাটা, দাশুড়িয়া, সরাইকান্দি, জোবেদা খাতুন সাবান আলী, আথাইল শিমুল, আটঘরিয়া, চরসাহাপুর, তিলকপুর, চরকুড়ুলিয়া, বাঁশেরবাদা, সুতানদ, ছলিমপুর, চরছলিমপুর, কদিমপাড়া, ৬৩ নম্বর নতুন রূপপুর, ৭৬ নম্বর জগন্নাথপুর, ৭৪ নম্বর জয়নগর ও ৯৪ নম্বর চররূপপুর নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত