ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বরিশালে ঘরের পাশের বালুর বস্তায় ‘বোমা বিস্ফোরণ’

শিশুসহ দগ্ধ ৩
বরিশালে ঘরের পাশের বালুর বস্তায় ‘বোমা বিস্ফোরণ’

বরিশালের বাকেরগঞ্জে বসতঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় বিস্ফোরণে এক নারী, তার মেয়ে ও নাতি আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে স্বজনদের দাবি বালুর বস্তার ভেতর বোমা ছিল।

গতকাল সোমবার সকাল ৬টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন।

দগ্ধরা হলেন- ওই গ্রামের শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আদিল হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে শুনেছি, বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছে। ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। সেখানে গিয়ে বিস্তারিত জানাতে পারব। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তারা বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।’

বাড়ির মালিক শাহ আলম হাওলাদারের ছেলে জামাল বলেন, ঘরের পাশে থাকা বালুর বস্তার মধ্যে একটি বোমা বিস্ফোরণ হয়। ঘটনার পর পর আমার মা, বোন ও ভাগিনার শরীরে আগুন ধরে যায়।

‘এ সময় তারা বাড়ির পাশে তুলাতলা নদীতে ঝাঁপিয়ে পড়ে। তবে ততক্ষণে তাদের শরীরের সব কাপড় পুড়ে যায়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।’

তবে কোথা থেকে বোমা আসল, এ বিষয়ে কিছুই জানেন না জামাল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত