ঢাকা বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাবি উপাচার্যের সঙ্গে ফুদান বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্টের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে ফুদান বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্টের সাক্ষাৎ

চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট ড. চেন ঝিমিনের নেতৃত্বে ৭ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে। একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিং ঝাং, অধ্যাপক ইন ঝিগুয়াং এবং অধ্যাপক ঝেং ইউ এসময় তার সঙ্গে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর চায়না স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হক এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়ং হুই এসময় উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক ‘দ্বৈত ডিগ্রি প্রোগ্রাম’ চালুর সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন। ‘এআই গভর্ন্যান্স’ বিষয়ক একাডেমিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফুদান বিশ্ববিদ্যালয়ে ‘ভিজিটিং ফেলো’ নেওয়ার বিষয়ে সহায়তা প্রদানের ক্ষেত্রে চীনা প্রতিনিধিদলের প্রধান আগ্রহ প্রকাশ করেন। এছাড়া, যৌথ গবেষণা ও প্রকাশনা কার্যক্রম গ্রহণ এবং উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়ের বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত