ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি বসতবাড়িতে আজ সকালে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার সকালে বন্দর উপজেলার ফুলহর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের ৮ বছর বয়সী ছেলে মারুফ।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বাসস’কে জানান, সকালে দগ্ধ অবস্থায় ৩ জনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাদের সবার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসকদের দেয়া তথ্যমতে, মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ঘটনাটি সকালে ঘটলেও ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পারেনি। দুপুরে আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকালে ঘরের ভেতরে দৈনন্দিন প্রয়োজনীয় কাজে দেশলাই জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। রাতে গ্যাসের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। ফলে পুরো ঘরে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত