ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

একদিনে ট্রাফিক আইনে ডিএমপির ১৮৮০ মামলা

একদিনে ট্রাফিক আইনে ডিএমপির ১৮৮০ মামলা

রাজধানীতে একদিনে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে ১৮৮০টি মামলা দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গত রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৬টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১৩৩টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২০টি বাস, ১২টি ট্রাক, ১৭টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ১৫৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৭টি বাস, ৪টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ১৫৩টি মোটরসাইকেলসহ মোট ৩০৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২০টি বাস, ২৮টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে। অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৪টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১১৫টি মোটরসাইকেলসহ মোট ২৪৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৯টি বাস, ২৪টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি, ২২৬টি মোটরসাইকেলসহ মোট ৪১৯টি মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত