ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ইবিএলের উদ্যোগে মৌলভীবাজারে উন্মুক্ত ঋণ বিতরণ ও সেমিনার

ইবিএলের উদ্যোগে মৌলভীবাজারে উন্মুক্ত ঋণ বিতরণ ও সেমিনার

আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের জন্য প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ সহজতর করার লক্ষ্যে লিড ব্যাংক হিসেবে মৌলভীবাজারে ‘উন্মুক্ত ঋণ বিতরণ ও সেমিনার ২০২৬’ - এর আয়োজন করে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনায় আয়োজিত এই অনুষ্ঠানে মৌলভীবাজার জেলায় কার্যক্রম পরিচালনাকারী ৪০টি তফসিলি ব্যাংকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, নিম্নআয়ের মানুষ ও বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের মধ্য থেকে নির্বাচিত ঋণগ্রহীতাদের হাতে প্রকাশ্যে ঋণের চেক তুলে দেয়া হয়। অর্থায়ন সুবিধার সঠিক ব্যবহার করে ব্যবসা সম্প্রসারণের সম্ভবনা, আয়ের সুযোগ সৃষ্টি এবং আনুষ্ঠানিক অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি মানুষকে সম্পৃক্ত করার উপায় নিয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয়। মোহাম্মদ সালেকিন ইব্রাহিম, ইভিপি ও হেড অব অ্যাসেট, রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং, ইবিএল, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত