
সম্প্রতি আকিজ বশির কেবলস রাজধানীর শেরাটন ঢাকায় ‘সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, পরিচালক (অপারেশনস) মোহাম্মদ ওমর ফারুক, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শীর্ষস্থানীয় পরিবেশকরা। পুরস্কার প্রদান অনুষ্ঠানে কোম্পানির ব্যবসা সম্প্রসারণে পরিবেশকরা গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দেওয়া হয়। একই সঙ্গে সারাদেশে আকিজ বশির কেবলসের কার্যক্রম ও উপস্থিতি বাড়াতে তাদের ভূমিকার প্রশংসা করা হয়।
আকিজ বশির গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শেখ বশির উদ্দিন বলেন, আমাদের ব্যবসার সাফল্যে পরিবেশকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের পরিশ্রম ও আমাদের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্বের স্বীকৃতি হিসেবেই এ আয়োজন। তাদের সহযোগিতাই বাংলাদেশ জুড়ে আমাদের ব্যবসার প্রবৃদ্ধি এগিয়ে নিতে সহায়তা করছে।
আকিজ বশির এনার্জি লিমিটেডের পরিচালক (অপারেশনস) মোহাম্মদ ওমর ফারুক বলেন, আমাদের সম্মানিত পরিবেশকদের দীর্ঘদিনের আস্থা, নিষ্ঠা ও অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের এ অর্জন উদ্?যাপনে যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এ পুরস্কার পরিবেশকদের আন্তরিক প্রচেষ্টা ও অসাধারণ কাজের প্রতি আমাদের স্বীকৃতি ও কৃতজ্ঞতার প্রকাশ।