ঢাকা রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন সমাজকল্যাণমন্ত্রী

খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন সমাজকল্যাণমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। গতকাল শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত সাবেক এই প্রধানমন্ত্রীর সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এসময় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে সূরা ফাতিহা পাঠ ও মোনাজাত করেন মন্ত্রী। ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া ও তার পরিবারের জন্য দেশবাসীর দোয়া ও ভালোবাসা চিরন্তন। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত