
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৫ নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদকে বিভক্ত করে ‘৩১ নং আলিগঞ্জ ইউনিয়ন পরিষদ’ নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে গত ১২ আগস্ট এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মো. মমিনুল হকের ডি.ও. পত্র এবং চাঁদপুরের জেলা প্রশাসকের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।