ঢাকা রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

এনআরবি ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

এনআরবি ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

এনআরবি ব্যাংক পিএলসি সম্প্রতি সফলতার সঙ্গে তাদের কার্যক্রমের ১৩তম বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ডিবিএ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং পরিচালকদের সঙ্গে নিয়ে গত বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কেক কেটে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন। এসময় তিনি সকল গ্রাহক, শেয়ারহোল্ডার নিয়ন্ত্রণকারী সংস্থাসহ সব কর্মকর্তাদের এই দীর্ঘ পথচলায় ব্যাংকের পাশে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সবার উদ্দেশে বলেন, আধুনিক প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামী ২ বছরের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায় রূপান্তরিত করে তা বাস্তবায়ন করব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান মিস মিনহাজ শহীদ, এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম, স্বতন্ত্র পরিচালকরা ফেরদৌস আরা বেগম, প্রফেসর শরীফ নুরুল আহকাম এবং এসকে মতিউর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত