ঢাকা শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুবাদ সাহিত্যের কর্মশালা

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুবাদ সাহিত্যের কর্মশালা

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ফোরাম ও স্ট্রেবার্ড ফোরাম যৌথভাবে আয়োজন করে অনুবাদ সাহিত্যবিষয়ক কর্মশালা। ১৬ থেকে ১৮ আগস্ট এ কর্মশালা অনুষ্ঠিত হয় ক্যাম্পাসে। আয়োজনের প্রথম দিন প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রখ্যাত লেখক এবং অনুবাদক মুম রহমান। দ্বিতীয় দিনে প্রশিক্ষক ছিলেন বাংলা একাডেমির অনুবাদক ও বাংলাদেশ ট্রান্সলেশন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন। অনুবাদের বিভিন্ন তাত্ত্বিক দিক ও বিশ্ব সাহিত্যে অনুবাদের গুরুত্ব আলোচনাসহ হাতে কলমে শিক্ষার্থীদের অনুবাদের প্রশিক্ষন দেন তারা। কর্মশালা শেষে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সাহিত্য ফোরামের কনভেনর শারমিন সিদ্দিকী সোমা, স্ট্রেবার্ড ফোরামের কনভেনর নূর-ই-নুসরাত জেরীন, ফোরামদ্বয়ের উপদেষ্টা জাকিয়া নূর মতিন, শাকিরা পারভীন, সাদিয়া আফরোজ ও ফোরামদ্বয়ের কার্যকরী কমিটির সদস্যরা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে তিনদিনের এই কর্মশালা’র সমাপ্তি ঘটে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত