ঢাকা শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাকার তাপমাত্রা বাড়ছে

পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ
ঢাকার তাপমাত্রা বাড়ছে

অপরিকল্পিত নগরায়ন, জলাশয়ের স্বল্পতা এবং যানবাহনে জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহারে ঢাকা শহরে তাপমাত্রা দিন দিন বাড়ছে। এতে ঢাকা একটি ‘হিট আইল্যান্ড’-এ পরিণত হচ্ছে। সরকার এ পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এর ক্ষতিকর প্রভাব থেকে রেহাই পায়নি বাংলাদেশও। রাজধানীর বাতাসে কার্বন ডাই অক্সাইডসহ বিভিন্ন গ্যাসের উপস্থিতি ও শিসা থাকায় মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন কমে যাচ্ছে, তেমনি হ্রাস পাচ্ছে শহরটিতে মানুষের বসবাসের উপযোগিতা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরী বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, দ্রুত নগরায়ন, অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত যানবাহনের ব্যবহার রাজধানীতে উষ্ণতা বৃদ্ধির জন্য প্রধানত দায়ী। কারণ অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত যানবাহন থেকেই কার্বন ডাই অক্সাইডের ৫৬ শতাংশ নির্গত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত