ঢাকা শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

এবং বই বুক রিভিউ প্রতিযোগিতা

এবং বই বুক রিভিউ প্রতিযোগিতা

দ্বিতীয়বারের মতো শুরু হলো বইবিষয়ক পত্রিকা ‘এবং বই’-এর আয়োজনে বুক রিভিউ প্রতিযোগিতা। এবারের আয়োজনে নির্বাচিত বই দুটি হলো- লেখক ও বিজ্ঞানী আশরাফ আহমেদের ‘বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান লেখক বেগম রোকেয়া’ (প্রবন্ধ) ও ‘আলো ছায়ার খেলা’ (উপন্যাস)। বই দুটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। এইচএসসি অধ্যয়নরত থেকে শুরু করে বাংলাদেশের যেকোনো বয়সের নাগরিক এতে অংশ নিতে পারবেন। রিভিউ জমা দেওয়ার শেষ সময় ২৫ সেপ্টেম্ব। রিভিউয়ে যারা অংশ নেবেন, তাদের জন্য থাকছে মোট ১০টি পুরস্কার। এর মধ্যে প্রথম পুরস্কার দুটি ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার দুটি ৫ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার দুটি ৩ হাজার টাকা করে। এ ছাড়া পরবর্তী নির্বাচিত সেরা ৪ জন গ্রন্থ সমালোচক পাবেন ২ হাজার টাকা করে। নগদ অর্থমূল্যের সঙ্গে সেরা ১০ জন গ্রন্থ সমালোচককে দেওয়া হবে ১ হাজার টাকার সমমূল্যের বই। প্রতি বই থেকে ৫ জন করে মোট ১০ জনকে পুরস্কার প্রদান করা হবে।

আয়োজনে অংশ নেওয়ার নিয়ম : নির্ধারিত দুটি বইয়ের যেকোনো একটি নিয়ে বাংলা ভাষায় রিভিউ লিখতে হবে। লেখায় আলোচ্য বই থেকে উদ্ধৃতি ব্যবহারের ক্ষেত্রে যুক্তিসংগত ও সংযমী হতে হবে। আলোচনা ন্যূনতম ১২০০ থেকে ২০০০ শব্দের মধ্যে হবে। রিভিউ লেখকের পুরো নাম-ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। লেখা পাঠানোর ই-মেইল : [email protected]

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত