ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

চীন সফর শেষে শিক্ষা নিয়ে নতুন পরিকল্পনা শিক্ষামন্ত্রীর

চীন সফর শেষে শিক্ষা নিয়ে নতুন পরিকল্পনা শিক্ষামন্ত্রীর

বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভেট) ব্যবস্থার আধুনিকায়নে চীনের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শিক্ষক প্রশিক্ষণ, আধুনিক গবেষণাগার, চীনা ভাষা শিক্ষা, শিক্ষার্থী ইন্টার্নশিপ এবং কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। গতকাল সোমবার চীন সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে এসব পরিকল্পনার কথা জানানো হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল গত ২৬ থেকে ২৮ আগস্ট চীন সফর করেছে। প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত