ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মানব পাচারের শিকার বাংলাদেশিদের ফেরাতে আরডিএমএস চালু

মানব পাচারের শিকার বাংলাদেশিদের ফেরাতে আরডিএমএস চালু

মানব পাচার ও অবৈধ অভিবাসনের শিকার বাংলাদেশি নাগরিকদের বিদেশ থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া আরও কার্যকর ও সমন্বিত করতে রিপ্যাট্রিয়েশন ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (আরডিএমএস) চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বোর্ডরুমে এক অনুষ্ঠানে এ ব্যবস্থা উদ্বোধন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান হয় বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, এসবির ডিআইজি জাহাঙ্গীর হোসেন এবং অস্ট্রেলিয়ান হাই কমিশনের কাউন্সেলর রুবেন গ্রে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান স্বাগত বক্তব্য দেন। আরডিএমএসের উদ্দেশ্য ও সুবিধা তুলে ধরেন জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তারিকুল ইসলাম। অনুষ্ঠানে জিয়াউদ্দিন আহমেদ মানব পাচার প্রতিরোধ এবং উদ্ধার হওয়া ব্যক্তিদের পুনরেকত্রীকরণ প্রক্রিয়া দ্রুত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আরডিএমএস যুক্ত করার গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত