ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি

উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি

দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টিতে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্যের সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণ, কৃষিভিত্তিক সিএমএসএমইর বিকাশ এবং কৃষিপণ্য রফতানি সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণে চুক্তি করেছে এসবিএসি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গত সোমবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সভাকক্ষে ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের উপস্থিতিতে স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২ এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) আবদুল কাইয়ুম চৌধুরী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত