ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি

বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি

দেশের চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিলের আওতায় স্বল্প মুনাফায় ও সহজ শর্তে বিনিয়োগ সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসির মধে ২,০০০ কোটি টাকার প্রাক-অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত